দিনাজপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল

নজর২৪, দিনাজপুর- চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে ৪ ছাত্র নিহতের ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

দিনাজপুর শহরের ইন্সটিটিউট থেকে শনিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়।

 

মিছিলটি শহরের বাহাদুর বাজার মোড়ে গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম জেলা শাখার সভাপতি মতিউর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাজহারী প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশে সভাপতি মতিউর রহমান কাসেমী বলেন, বাংলাদেশ স্বাধীনতার পেছনে ওলামায়ে-কেরামদের বড় অবদান রয়েছে। অথচ সরকার নরেন্দ্র মোদীকে দেশে এনে স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানকে নষ্ট করে দিয়েছে। শুক্রবার চট্টগ্রামে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ৪ জন ছাত্রকে গুলি করে শহীদ করেছে। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবী জানাচ্ছি। এছাড়াও আগামীকাল রোববারের হরতাল সকলকে পালন করার অনুরোধ জানাই।

 

এদিকে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর থেকে দিনাজপুর শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *