Home আলোচিত থানা থেকে ছাড়া পেয়ে লাইভে এসে যা বললেন ‘শিশুবক্তা’ রফিকুল

থানা থেকে ছাড়া পেয়ে লাইভে এসে যা বললেন ‘শিশুবক্তা’ রফিকুল

0
73

নজর২৪, ঢাকা- নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে আটক ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পাওয়ার পর ফেসবুক লাইভে এসে কথা বলেছেন তিনি।

 

ফেসবুক লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, আমি আপনাদের সামনে এসেছি এটা জানানোর জন্য যে আমি এখন সম্পূর্ণ মুক্ত। মতিঝিল… পল্টন থানায় কিছুক্ষণ ছিলাম। আমি সব বিষয়ে ইনশাল্লাহ পরে কথা বলব। খুব টায়ার্ড, টায়ার্ড আছি।

 

তিনি বলেন, ‘আমি শুধু একটা কথাই বলব- আল্লাহকে সাক্ষী রেখে বলব, আমি কাউকে দেখানোর জন্য যাইনি। আমার ইসলামী মূল্যবোধ থেকে, যে মোদি বাংলাদেশে আসবে, তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে, তাঁকে লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে; এগুলো দেখতে একটা মুসলমান হিসেবে খুব খারাপ লাগবে।’ সেই জন্যই প্রতিবাদ করতে তিনি সেখানে যান বলে জানান।

 

তিনি গাজীপুরের নিজ মাদরাসার দিকে যাচ্ছেন জানিয়ে বলেন, আমার নিজের মদরাসায় মাহফিল আছে। সেখানে সবাই যোগদান করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এই বিষয় নিয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।

 

এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় বেলা ১১টার পর তাকে আটক করা হয়। পরে বিকাল ৫টার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

 

পল্টন মডেল থানার ডিউটি অফিসার এসআই কাজী আশরাফুল হক বলেন, আটক শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকাল ৫টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here