মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর থানা মার্কেটের সামনে মেইন রোডে ৫০ বছর পুরনো বটগাছ টি কোন ক্ষতি ছাড়াই মাটিতে পরল, বটগাছটি মাঝখানে রাস্তায় পড়ায় রাস্তার দু’পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
(২৩ মার্চ) সোমবার দুপুরে বটগাছটি পড়ার ঘটনা ঘটে, তৎক্ষণাৎ গোপালপুর পুলিশ প্রশাসন ও গোপালপুর ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়ে গাছটি সরানোর পদক্ষেপ নেয়। সকল যানবাহন বিকল্প রাস্তা খন্দকার আব্দুল মান্নান রুটে চলাচল করতে থাকে।
গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো.নজরুল ইসলাম জানান বটগাছটি পড়ায় কোনো ক্ষয়ক্ষত হয়নি, আমরা গাছটিকে কেটে সরানোর ব্যবস্থা করছি। তারপরই রাস্তায় যানচলাচল স্বাভাবিক হবে।
