Home দেশের খবর খুলনা সুন্দরবনের কচিখালি থেকে চার হরিণ শিকারি আটক

সুন্দরবনের কচিখালি থেকে চার হরিণ শিকারি আটক

0
80

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্যের পক্ষিরদিয়া চর থেকে দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।

 

তাদের বিরুদ্ধে বন্যপ্রানি সংরক্ষন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করেছে বন বিভাগ।

 

আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলার তালতলি উপজেলার সকিনা গ্রামের মোঃ হারুন মুসুল্লির পুত্র মোঃ এনায়েত মুসুল্লি (৩৭), মোঃ শাহ আলম হাওলাদারের পুত্র আউয়াল হাওলাদার (২০), সোনাঘাটা গ্রামের মোঃ আতাহার শিকদারের পুত্র মোঃ ফরহাদ শিকদার (২১) ও আঃ রহিম শিকদার (৪০)।

 

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান- বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা তাদের আওতাধীন পক্ষিরদিয়া চরে অভিযান চালিয়ে ওই চার হরিণ শিকারিকে আটক করতে সক্ষম হয়।

 

এসময় তাদের কাছ থেকে ইঞ্জিন চালিত দুইটি নৌকা, তিনশত ফুট নাইলনের ফাঁদ, দুইটি চিংড়ি ধরা জালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ওই দিন রাতে উদ্ধারকৃত মালামাল জব্দ করে শিকারিদের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রানি সংরক্ষন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here