শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের মৃত্যুবার্ষিকী পালিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৬ তম মৃ্ত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ৩টায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া হাইস্কুল মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় মৃ্ত্যুবার্ষিকীর দোয়া স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

পোতাজিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার।

 

স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, বাংলাদেশ মিল্কভিটার ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু।

 

সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, আলমগীর জাহান বাচ্চু, প্রধান শিক্ষক শামীম হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার।

 

যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, যুগ্ম- আহবায়ক ও প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ছেলে রাশেদুল হায়দার রাশেদ। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, আব্দুল মতিন মোহন স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, সেক্রেটারি ডাঃ মিজানূর রহমান প্রমূখ।

 

উক্ত স্মরণ সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক আব্দুল মতিন মোহন একাধারে পোতাজিয়া ইউনিয়ন পরিষদের টানা ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান, বণিক সমিতির সভাপতি, শাহজাদপুর থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ২ বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

 

তিনি আ.লীগের দূর্দিনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে থানা আ.লীগ ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করে গেছেন। তাঁকে বহুবার রাজনৈতিকভাবে পথভ্রষ্ট করার অপচেষ্টা করা হলেও মুজিবীয় আদর্শের মূর্ত প্রতীক প্রয়াত আব্দুল মতিন মোহন জীবদ্দশায় আওয়ামী লীগকে সংগঠিত করার পথ থেকে বিন্দুমাত্রও বিচ্যুত হননি।

 

তাঁর অবদান কখনও ভোলার নয়, শাহজাদপুরের মানুষ তাঁকে শ্রদ্ধা ভরে আজীবন স্মরণ করবে। পরে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *