Home দেশের খবর শাহজাদপুরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শাহজাদপুরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0
90

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে নসিমনের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৮) নামের এক মোটসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার হোসেন দ্বারিয়াপুর গ্রামের মৃত সৈয়দ আলী মেম্বারের ছেলে।

 

জানা যায়, বুধবার (১৭ মার্চ) বিকাল ৫টায় আনোয়ার হোসেন দ্বারিয়াপরের বাড়ি থেকে বেড়িয়ে মোটরসাইকেল যোগে বগুড়া নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ডে পৌছলে পেছন থেকে দ্রুতগতির একটি নসিমন গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

 

তারপর নসিমনটি আনোয়ার হোসেনের শরীরের উপর দিয়ে চালিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন কে মৃত ঘোষনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here