রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।এসময় কেক কেটে জন্মদিন পালন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় এমপি হাসিবুর রহমান স্বপন কলেজ প্রঙ্গনে এসে পৌছলে শাহজাদপুর সরকারি কলেজের ছাত্রছাত্রীরা তাকে দৃষ্টিনন্দন প্যারেডের মাধ্যমে অভ্যার্থনা জানান। এসময় তার সাথে প্যারেড গ্রহন মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবদুস সাত্তার।
এরপর কলেজে নির্মাণাধীন তিনটি ভবনের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন এমপি হাসিবুর রহমান স্বপন।ভবন গুলো হলো- ৬ তলা বিশিষ্ট “মুজিব জন্মশতবর্ষ “ একাডেমিক ভবন, ৫ তলা বিশিষ্ট বঙ্গমাতা শেখ “ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস “ ও ৫ তলা বিশিষ্ট “বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাসিবুর রহমান স্বপন ভবন“।
পরে শাহজাদপুর কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। তিনি নিজস্ব তহবিল থেকে শাহজাদপুর সরকারি কলেজের কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতনের সাথে ২ হাজার টাকা প্রদান করার ঘোষনা দেন।
আলোচনা সভায় সভাপত্বি করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবদুস সাত্তার। সঞ্চালনায় ছিলেন, প্রভাষক ও শাহজাদপুর সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো: আসমত রানা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা, ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুদ হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।
সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক হোসেন, পৌর আ:লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, কলেজের বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ, যুবলীগ নেতা জসিম উদ্দিন, আলামিন, শিক্ষক শিক্ষিকা ও আ:লীগের নেতা কর্মীরা সহ কলেজের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি হাসিবুর রহমান স্বপন।
