বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়ের দিন কনে বাড়িতে যাওয়ার পূর্বে বিদ্যুতায়িত হয়ে সৌরভ রায় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সৌরভ ওই এলাকার ফটেশ্বর রায়ের ছেলে।

 

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আব্দুল খলিল জানান, গতকাল শনিবার দিনে বিদ্যুৎ না থাকায় বিয়েকে কেন্দ্র করে জেনারেটরের ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় বিদ্যুৎ আসায় সৌরভ জেনারেটর সংযোগ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌরভ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

সৌরভের মৃত্যুতে মুহূর্তেই বিয়ে বাড়িতে শোকের মাতম শুরু হয়। কনে পক্ষ বিষয়টি জানার পর সৌরভের মৃত্যু আর মেয়ের বিয়ে নিয়ে হতবিহ্বল হয়ে পড়ে।

 

দেবীগঞ্জ থানার ওসি মোঃ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *