‘ভাই’ ওবায়দুল কাদেরকে নিয়ে মির্জা কাদেরের ফেসবুক পোস্ট ভাইরাল

নজর২৪ ডেস্ক- ‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ’- সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এই লাইন দুটো এখন ভাইরাল। হবেই বা না কেন, কারণ, পোস্টটি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বহসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

 

ওই পোস্টে কাদের মির্জা দুটি ছবি সংযুক্ত করেছেন। এর একটিতে দেখা যাচ্ছে তিনিসহ তারা চার ভাই- ওবায়দুল কাদের, ফজলুল কাদের ওরফে মিন্টু এবং ছোট ভাই শাহদাত হোসেন পাশাপাশি দাঁড়িয়ে আছেন। ওবায়দুল কাদের ও মির্জা কাদেরের পেছনে দাঁড়িয়ে ফজলুল কাদেরের ছেলে ফজলুল করিম ওরফে তমাল।

 

অপরটিতে এক ভাই অন্য ভাইকে জড়িয়ে ধরছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল- ‘ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

 

কেন, কি কারণে তিনি এই পোস্ট দিয়েছেন, তা জানা যায়নি। এমনকি পোস্টে নারীর প্রসঙ্গ টানলেও, এ দিয়ে তিনি কী বুঝিয়েছেন- তাও বোঝা যাচ্ছে না। তবে, স্থানীয়রা মনে করছে- কাদের মির্জা তার ভাবি অর্থাৎ ওবায়দুল কাদেরের স্ত্রী নিয়ে সমালোচনা করতে গিয়ে এ পোস্টটি দিয়েছেন।

 

মূলম এই পোস্টটি দেওয়া হয় গতকাল শনিবার বিকেল বিকেল চারটার দিকে। নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডতেই পোস্টটি করেন মির্জা। হু হু করে পোস্টে লাইক-কমেন্ট পড়তে থাকে। নানা ধরনের মন্তব্য আসতে শুরু করলে পোস্টটি সরিয়ে ফেলা হয়। পরে রাত ৮টার দিকে পোস্টটি আবার পোস্ট করা হয় কাদের মির্জার ফেসবুক থেকে।

 

স্ট্যাটাস দেয়ার সঙ্গে সঙ্গে হাজারো অ্যাকাউন্ট থেকে লাইক, কমেন্ট ও শেয়ার করেন। ইতিবাচক কমেন্টের সঙ্গে নীতিবাচক কমেন্টও রয়েছে তার কমেন্ট বক্সে।

 

নাগরিক অধিকার নামক ফেসবুক থেকে একজন লেখেন ‘অনেক বেদনা বুকে লুকিয়ে রেখে মির্জা কাদের ভাই আপনি দারুণ একটা পোস্ট করে সমাজের মানুষের সামনে বাস্তব একটি সত্য চিত্র তুলে ধরেছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ’।

 

নায়েব চৌধুরী নামে একজন লেখেন, ‘অভিনয়ের জন্য অস্কার পাবেন আপনি। গ্রেপ্তারের ভয়ে এখন ওবায়দুল কাদের আপনার ভাই’।

 

মো. রাসেল লিখেছেন, ‘গ্রেপ্তার হওয়ার ভয়ে এখন বহুরূপী মির্জা কাদের ঘরের বউয়ের উপর দোষ চাপাচ্ছেন’।

 

জুয়েল আহমেদ লিখেছেন, ‘নারীর দোষ নেই, বড় কথা হলো ভাই ভাইয়ে যে আল্লাহর রহমত থাকা দরকার’।

 

এ বিষয়ে কাদের মির্জার ফোনে ফোন করা হলেও তিনি ফোনে ধরেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *