শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা জনগনের কাছে পৌঁছাতে জিও-এনজিও মিলে কাজ করতে হবে। গর্ভবতী মায়ের পুষ্টিহীনতার কারনে সন্তান বিকলঙ্গ হতে পারে মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীণ ভাতা চালু করেন।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির কথা বিবেচনা করে শেখ হাসিনা ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক চালু করেন। বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে আবার কমিউনিটি ক্লিনিক চালু করে। এখন কমিউনিটি ক্লিনিক থেকে ৩৩ ধরনের ওষুধ বিনামূল্যে মানুষকে দেয়া হয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কেএমএসএস’র আয়োজন মোংলা উপজেলা অফিসার্স ক্লাব যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়ল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধান “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পর উদ্বধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপার্রশনর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা প্রকল্প’র উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী এবং উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।
প্রকল্প’র উদ্বাধনী অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন কেএমএসএস’র নির্বাহি পরিচালক আফরোজা আকতার মঞ্জু। উদ্বাধনী অনুষ্ঠান অন্যান্যদের বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, পৌর কাউন্সিলর জি এম আলামীন, পৌর কাউন্সিলর এস এম কবির হোসেন, পৌর কাউন্সিলর মোঃ শফিকুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, সংরক্ষিত আসনের পৌর কাউন্সিলর জাহানারা চানু, জোহরা বেগম, শিউলি বেগম প্রমূখ।
সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জন্য অত্যাবশ্যকীয় স্বাস্যসেবা” বিষয়ক মাল্টিমিডিয়া প্রজটশন দেন কেএমএসএস’র বিভাগীয় সম্বয়কারী নরেশ চন্দ্র দাস।
প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর আগে সকাল সাড়ে ৯টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ কার্য্যালয় ইউনিয়ন পরিষদ নির্বাচন আগ্রহী চেয়ারম্যান-মম্বর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগর সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগর সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, মোংলা পোর্ট পৌরসভার মেয়র পৌর আওয়ামীলীগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌর আ্ওয়ামীলীগর সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
