Home জাতীয় কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না: মির্জা ফখরুল

কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না: মির্জা ফখরুল

0
100

নজর২৪ ডেস্ক- বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার নয় দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাবে।

 

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেছে, তারা (সরকার) জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে ভোটের আগের রাতে ভোট কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। যুবদল নেতা মজনুসহ এই আইনে গ্রেফতার সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে।’

 

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা এতো ভয় পান কেন? সমাবেশের অনুমতি দেয়ার পরও চতুর্দিক থেকে বন্ধ করে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে সমাবেশে আসতে দেন না। কারণ আপনারা জানেন নেতাকর্মী ও জনগণ যদি জেগে ওঠে তাহলে আপনাদের এই বেআইনি ক্ষমতা আর রাখা সম্ভব হবে না…।

 

প্রতিবাদ সমাবেশ উপলক্ষে প্রেসক্লাবের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

চেকপোস্ট বসিয়ে, প্রেসক্লাবের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রেখে নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জনগণ জেগে উঠলে সরকার টিকে থাকতে পারবে না, তাই এভাবে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here