Home দেশের খবর নান্দাইলে মাদ্রাসা ছাত্রকে নির্মম পিটুনি, শিক্ষকের কারাদণ্ড

নান্দাইলে মাদ্রাসা ছাত্রকে নির্মম পিটুনি, শিক্ষকের কারাদণ্ড

0
89

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসা ছাত্রকে বেতের আঘাতে শারীরিক জখম করার অভিযোগে শফিকুল ইসলাম (৪৫) নামে এক শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

জানা যায়, বুধবার সকালে পৌর এলাকার বালিয়াপাড়া গ্রামের আমেনা মফিজ নুরুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র সাব্বির হোসেন (১১) পড়া না পাড়ার কারণে শারিরীক নির্যাতন চালায় ওই শিক্ষক।

 

শিক্ষার্থীর বাবা কাটলিপাড়া গ্রামের জুয়েল মিয়া জানায়, এমন খবর শুনে তিনি মাদ্রাসায় যান। সেখানে দিয়ে তাঁর ছেলের শরীরের বিভিন্ন স্থানে বাঁশের তৈরি বেতের আঘাতের লালচে ফোলা চিহ্ন দেখতে পায়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে বেতসহ শিক্ষক শফিকুল ইসলামকে আটক করা হয়।

 

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন জানান, শিশুটিকে নির্মমভাবে নির্যাতিত করা হয়েছে। ওই শিক্ষকের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহামেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আলী ছিদ্দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here