Home দেশের খবর ঢাকা মোংলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মোংলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

0
98

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে মোংলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার আয়াজনে দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়েছে।

 

কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা, শিশু চিত্রাংকন এবং আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

রবিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগ, আওয়ামীলীগ ও সহযাগী সংগঠনসমুহ।

 

সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।

 

বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা ডাঃ লতিফ হাওলাদার, বীর মুক্তিযাদ্ধা মহসিন প্রমূখ।

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকাল ১১টায় দলীয় কার্য্যালয় উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগর সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন পৌর আওয়ামীলীগর সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম প্রমূখ।

 

সকাল ১০টায় শিক্ষক মিলনায়তন মোংলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক বিশ্বজিৎ হালদার, প্রভাষক মনাজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন প্রমূখ।

 

বিকালে মোংলা থানা পুলিশর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here