দেবীগঞ্জে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে আলুবাহী ট্রাক্টরের চাপায় কার্তিক চন্দ্র বর্মন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 

রোববার (৭ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা বাজার মোড়ে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত কার্তিক একই ইউনিয়নের মধ্যশিকার পুর এলাকার পবিত্র নাথ বর্মনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মামা শ্বশুরের সাথে মোটরসাইকেল যোগে সাকোয়া বাজারে যাচ্ছিলেন কার্তিক। শালডাঙ্গা মোড়ে একটি আলুবাহী ট্রাক্টরকে অভারটেক করতে গিয়ে অসাবধানবসত কার্তিক পেছন থেকে রাস্তায় পড়ে যায়।

 

এসময় ট্রাক্টরটির সামনে পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোটরসাইকেল আরোহী কার্তিক। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নেয়।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কার্তিক নামে ওই মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *