শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সাইফুল ইসলাম খোকন শাহীন সম্পাদিত একুশ লেখকের বই ‘৬২ বসন্ত পেরিয়ে তফিল উদ্দিন মণ্ডল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা হল রুমে প্রবীণ শিক্ষক আলী আফজল খানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বইটির উপর আলোকপাত করে আলোচনায় অংশ নেন লেখক অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম, সাংবাদিক ও লেখক অধ্যাপক অরবিন্দ পাল অখিল, সাংবাদিক আলম ফরাজি, আজহারুল ইসলাম খান, আব্দুল হান্নান আজাদ ও সাইদুর রহমান প্রমুখ। এসময় কবি সাহিত্যিক লেখক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল একজন আদর্শ শিক্ষা গুরু। একজন সাহিত্য পন্ডিত, লোকসাহিত্যের অনেক মূল্যবান উপকরণ রয়েছে তাঁর সংগ্রহে। এই শিক্ষা গুরু সম্প্রতি ৬২ বছর বয়সে পা রেখেছেন। এই গুণী মানুষের কর্মময় জীবনের নানা দিক নিয়ে ‘৬২ বসন্ত পেরিয়ে অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল’ বইটিতে ২১ জন শুভানুধ্যায়ী আলোচনা করেছেন।
