নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকারের বদলি জনিত কারণে তাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমীতে এই সংবর্ধনা প্রদান করা হয়। এই সময় রবিউল হাসান সরকারকে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একই সাথে নতুন ওসি জামাল হোসনকে বরণ করে নেয়া হয়। নতুন ওসির অনুপস্থিতিতে তার ক্রেস্ট তুলে দেয়া হয় ওসি (তদন্ত) বজলুর রশীদকে।
বিদায়ী ওসি রবিউল হাসান সরকার দুই বছরের বেশি সময় ধরে দেবীগঞ্জ থানায় দায়িত্ব পালনের পর পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে বদলি হয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের দেবীগঞ্জ শাখার আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও প্রত্যয় হাসান, দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব মুন, কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রধান প্রমুখ।
