Home দেশের খবর বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

0
93

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল (২২) নামে এক যুবক নিহত এবং জিল্লুর (২৮) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

 

২৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে কুতুবপুর ইউনিয়নের পার দেবডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল নারচি ইউনিয়নের কুপতলা পশ্চিম পাড়ার মৃত কামাল আকন্দের ছেলে এবং আহত জিল্লুর ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 

জানা গেছে, রোববার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সারিয়াকান্দি থেকে কুতুবপুর যাওয়ার পথে কুতুবপুর ইউনিয়নের পার দেবডাঙ্গা এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শাকিল নিহত হয়, এবং জিল্লুর গুরুতর আহত হয়। জিল্লুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সারিয়কান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here