সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রের নির্দেশে পঁচা পেয়াজ কিনতে ক্রেতাদের বাধ্য করাসহ ক্রেতাদের হয়রানির খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে খবর প্রকাশিত হবার পর পত্রিকা অফিসে চিঠি দিয়ে হুমকি দেবার প্রতিবাদে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাংবাদিকরা।
বক্তারা অভিযোগ করেন, রংপুর টিসিবি কর্মকর্তা নগরীতে ট্রাকের মাধ্যমে ডিলারদের দ্বারা বিদেশ থেকে আমদানি করা পঁচা ও নিম্নমানের পেয়াজ না কিনলে ভোজ্য তেলসহ অন্য পন্য বিক্রি করা যাবেনা মর্মে নিদ্দেশনা দিয়ে গ্রাহকদের জিম্মি করার ঘটনার খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হলে খবরের প্রতিবাদ না করে বিভিন্ন পত্রিকা অফিসে চিঠি দিয়ে সাংবাদিকদের চাকুরীচ্যুত করে তাকে লিখিতভাবে জানানোর ধৃষ্টতার পরিচয় দিয়েছেন।
সাংবাদিকরা ৭ দিনের মধ্যে ওই কর্মকর্তাকে রংপুর থেকে প্রত্যাহার করার আলটিমেটাম ঘোষণা দেন অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে জানান।
সমাবেশে সাংবাদিক বাপ্পি ৭ দিনের মধ্যে দায়ী কর্মকর্তাকে অপসারণ না করা হলে রংপুর প্রেসক্লাবের সামনে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন।
রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহাম্মেদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম জীবন, ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশন টিসিএ এর সাধারন সম্পাদক এহেসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
এতে রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
