Home দেশের খবর শাহজাদপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শাহজাদপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
139

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে রানা কমপ্যাথ ল্যাব ডিজিটাল এক্স-রে প্যাথলজিক্যাল সেন্টারে সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

শাহজাদপুর পৌরসভা আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, অপারেশন ও ওষুধ প্রদান করা হয়।

 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, শাহজাদপুরের কৃতি সন্তান ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর চাচাতো ভাই ঢাকার ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সার্জারি চিকিৎসক ডাঃ রাসেল আহমেদ খান লোদী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের সাবেক প্রধান মেডিসিন স্পেশালিস্ট ও শাহজাদপুরের জনপ্রিয় প্রবীন চিকিৎসক ডাঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ খান সানি, মুরাদ লোদী প্রমুখ।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করছে। শাহজাদপুর পৌরসভার আয়োজনে প্রায়ই এ ধরনের গরীব অসহায় রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করা হবে বলে পৌর মেয়র জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here