দপ্তিয়র ইউনিয়নে নৌকার মাঝি হতে চায় তুনির

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চান নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নের যুবলীগ নেতা মোঃ নিতুজ্জামান তুনির।

 

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী। এলক্ষ্যে তিনি দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারন মানুষের মাঝে তুলে ধরছেন।

 

এছাড়া শেখ হাসিনার স্বপ্ন- গ্রামকে শহরে পরিণত করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নিরলস প্রার্থী হিসেবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।

 

তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় অবহেলিত দপ্তিয়র ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

 

জানা যায়, ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই ত্যাগী নেতা রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত মুখ। তিনি আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য হিসাবে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই। তিনি টাঙ্গাইল শহর ছাত্রলীগের কর্মী হিসাবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

 

দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নিতুজ্জামান তুনির ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাদ্রা বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হিসাবে চলতি দায়িত্ব পালন করছেন। তিনি সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন ।

 

চেয়ারম্যান প্রার্থী হিসাবে নৌকা প্রতীক প্রত্যাশী মোঃ নিতুজ্জামান তুনির এ প্রতিবেদক কে বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধরে রাজপথেই আছি। দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চাই।

 

সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।

 

অবহেলিত দপ্তিয়র বাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে বিগত ছয়মাস যাবত প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি।

 

শিক্ষা ,সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দপ্তিয়র বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *