Home দেশের খবর শাহজাদপুরে বালুর ট্রাক চাপায় ১ জন নিহত

শাহজাদপুরে বালুর ট্রাক চাপায় ১ জন নিহত

0
81

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বালির ট্রাক চাপায় আনছার মোল্লা (৪০) নামের একজন নিহত হয়েছে। নিহত আনছার মোল্লা উপজেলার পোরজনা ইউনিয়নের চর-বাচড়া গ্রামের মোঃ মজিবর মোল্লার ছেলে।

 

এলাবাসী সুত্রে জানা যায়, শনিবার (৬ফেব্রুয়ারি) সকাল ৭টায় আনছার মোলা জামিরতা সিএনজি গ্যারেজ এলাকায় আঃ কাদের মিয়া বুদ্ধিজিবী সড়কে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় যমুনা নদী থেকে বালু ভর্তি করে নিয়ে আসা ট্রাক জামিরতা সিএনজি্ গ্যারেজ এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা আঃ কাদের মোল্লাকে পেছন থেকে চাপা দেয়।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে বিকেলে উপস্থিত হয়।

 

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আবুল হোসেন জানান, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ঘাতক ট্রাকটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। এলাকাবাসী একই মালিকের অন্য একটি ট্রাক আটক করে রাখে। এখন পর্য়ন্ত এই বিষয়ে কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here