Home দেশের খবর সাপের কামড় খেয়েও মসজিদে নামাজ আদায় করলেন মুয়াজ্জিন, পরে মৃত্যু

সাপের কামড় খেয়েও মসজিদে নামাজ আদায় করলেন মুয়াজ্জিন, পরে মৃত্যু

0
130

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের দংশনে আব্দুর রশিদ (৩০) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দীঘা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ভোর রাতে বাড়ির পাশের মসজিদে আযান দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথের মাঝে তার পায়ে কিছুর একটা আঘাত লাগার অনুভব করে এবং সামান্য রক্ত বের হয়ে জলতে শুরু করে। তবুও সে তাতে গুরুত্ব না দিয়ে অযু করার পর আজান শেষে নামাজের সময় তার ক্ষত স্থানে যন্ত্রনা বেড়ে গেলে বিষয়টি মসজিদে থাকা মুসল্লিদের বললে এবং অবস্থার অবনতি হলে সাথে সাথে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি এবং মুয়াজ্জিনের সাপের দংশনে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here