Home দেশের খবর বগুড়ায় দুই হোমিও ফার্মেসীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় দুই হোমিও ফার্মেসীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

0
187

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মেয়াদবিহীন ও অনুমোদনহীন হোমিও ওষুধ রাখার দায়ে মুন ও মাহি নামে দুই হোমিও ফার্মেসীকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুন হোমিও হলের গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

 

৩ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গালাপট্টি এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম পাপিয়া সুলতানা ও মো. তাসনিমুজ্জামান।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিষাক্ত মদপানের ঘটনার পর জেলা প্রশাসন শহরের হোমিও ওষুধের দোকানগুলোয় অভিযান পরিচালনা করেছে। অভিযানে মুন হোমিও হলে মেয়াদত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়।

 

এ অপরাধে মুন হোমিও হলকে ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী এক লাখ ৭০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়। এ ছাড়াও এক বস্তা হোমিও ওষুধ জব্দ করা হয়েছে।

 

অন্যদিকে, একই অভিযানে আরেক প্রতিষ্ঠান মাহি হোমিও হলে গেলে সেখানেও অননুমোদিত একাধিক ওষুধ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম। পাশাপাশি দুই কার্টন ওষুধ জব্দ করা হয়।

 

জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘জব্দ করা ওষুধ পৌরসভার গ্যারেজে নির্ধারিত স্থানে ধ্বংস করা হয়েছে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here