নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ৪ হাজার ২৭৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ ধাপে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশন সম্ভাব্য তফসিল ঘোষণা করেছে।
সেই ঘোষণা অনুসারে সলিমাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা পাড়ায় পাড়ায় গিয়ে দোয়া ও সমর্থন আদায়ের প্রতিযোগিতায় নেমেছে। তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগও শুরু হয়েছে ইতিমধ্যে।
সম্ভাব্য আ’লীগ চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা আ‘লীগেরর্ নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম (অপু), সলিমাবাদ ইউনিয়নের বর্তমান সভাপতি মোঃ আজিজুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ খান (কেবি)।
বর্তমান ইউপি চেয়ারম্যান, জেলা আ‘লীগেরর্ নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ দাউদুল ইসলাম দাউদ বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি।
স্বাধীনতা পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি ১৯৮৩/৮৬ সালে দুইবার কারা বরণ করেছি। বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ টাঙ্গাইল জজ কোর্টে সাবেক সভাপতি ছিলাম। আমি একজন নিবেদিত সমাজকর্মী। দলীয় মনোনয়ন পেয়ে পূণরায় চেয়ারম্যান হতে পারলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এছাড়া স্বাস্থ্য, চিকিৎসার উন্নয়ণ সহ আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাবো।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম (অপু) বলেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনে প্রার্থী ছিলাম। দলীয় সিধান্তকে উর্ধে রেখে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করেছি।
আসন্ন ইউপি নির্বাচনে আপনাদের স্বপ্ন এবং প্রত্যাশা পূরণে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছি। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদি। আমি সন্ত্রাস, মাদক, দূর্নীতি মুক্ত ছাত্র ও তারণ্যের শক্তি এবং আপামর জনগণের সমন্বয়ে আমার গ্রাম, আমার শহর গড়ার মাধ্যমে একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।
সামাজিক ভেদাভেদ দূরীকরণ, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটানো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকলের সমন্বয়ে উন্নয়নে সুষম বন্টনের মাধ্যমে আপনাদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণই আমার অঙ্গীকার।
সলিমাবাদ ইউনিয়ন সভাপতি মোঃ আজিজুর রহমান খান বলেন, আমি আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। নৌকা প্রতীক পেলে আমার বিজয় অবশ্যাম্ভাবী। ৯টি ওয়ার্ডেও সকলকে সাথে নিয়ে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সুষ্ঠ ও সুষম বন্টন করবো। ইউনিয়নের সকর ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তা ঘাটের উন্নয়ন করবো।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ খান (কেবি) বলেন, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। মাদক সমাজের একটি বড় ব্যাধি, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা এখনও সমাজে বিদ্যমান। এসব নির্মূল করাই আমার প্রধান লক্ষ্য। দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চাই।
সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি নাগরপুর, টাঙ্গাইল
