Home দেশের খবর ঝালকাঠিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন

ঝালকাঠিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন

0
80

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটক ও সেন্ট্রি পোস্টের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ফলক উন্মোচমের মাধ্যমে প্রধান ফটকের উদ্বোধন করেন। এ সময় তিনি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।

 

উদ্বোধন শেষে ডিআইজি দোয়া মোনাজাতে অংশ নেন। পরে ফিতা কেটে নবনির্মিত প্রধান ফটক দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সদর সার্কেল মো. সাখাওয়াত হোসেন ও ঠিকাদার মো. ছবির হোসেন।। ২০ লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে পুলিশ সুপার কার্যালয়ে দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here