Home দেশের খবর কবর খুঁড়তে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

কবর খুঁড়তে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

0
109

নজর২৪ ডেস্ক- ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মৃত বাবুল মিয়া নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। কবরের মাটিতে দুই থেকে তিনটি কোপ দিতেই মাটিতে পড়ে মারা যান তিনি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল সদর ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আ. হালিম বলেন, নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যায়। পরে আজ সকালে তাদের পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে গিয়ে কোদাল দিয়ে মাটিতে দুই থেকে তিনটি কোপ দিতেই মাটিতে ঢলে পড়ে যান।

 

পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে বাবুল মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

 

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন বাবুল মিয়া। ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় স্ট্রোক করে মারা গেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here