ভোট দিয়ে ভি চিহ্ন দেখালেন আ.লীগের মেয়রপ্রার্থী রেজাউল

চটগ্রাম ব্যুরো: সকাল ৯টায় বহরদার হাটস্থ এখলাছুর রহমান সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় ভোট কে‌ন্দ্রে নৌকা প্রতী‌কে ভোট দি‌লেন চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী।

 

মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌সির উ‌দ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় যুবলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ব‌দিউল আলমসহ নেতৃবৃন্দ। এসময় রেজাউল ক‌রিম চৌধুরীর সা‌থে উপ‌স্থিত ছি‌লেন।

 

সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ণভা‌বে নির্বাচন সুসম্পন্ন হবে এবং যে কোন দু‌র্যোগ, দু‌র্বিপাক, আ‌ন্দোলন, সংগ্রাম ও ক‌রোনা মহামারী‌তে মানুষ আমা‌কে পা‌শে পে‌য়ে‌ছে, তাই মানুষ স্বতঃস্ফূর্তভা‌বে আমা‌কে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়‌নের প্রতীক নৌকা প্রতী‌কে ভোট দি‌বেন ও নৌকা প্রতী‌কের নিরঙ্কুশ বিজ‌য় হ‌বে ব‌লে তি‌নি শতভাগ আশাবাদ ব‌্যক্ত ক‌রেন।

 

এর আ‌গে সকাল ৭ টায় তি‌নি তাঁর পিতা মাতা ও পূর্ব পুরুষ‌দের কবর জেয়ারত ক‌রেন। এরপর তি‌নি বি‌ভিন্ন ভোট কেন্দ্র প‌রিদর্শ‌নে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *