ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার শঙ্কা নেই: নওফেল

নজর২৪, চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের আওতাধীন এম.ই.এস স্কুলে চসিক নির্বাচন এর ভোট প্রদান করেছেন।

 

আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী উপস্থিত ছিলেন।

 

ভোট দেওয়ার পর ব্যারিস্টার নওফেল সাংবাদিকদের বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাচাই বাছাই করে ভোট দিচ্ছেন। ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই। কেউ কারো ভোট দেওয়ার সুযোগ নেই।

 

তিনি বলেন, ভোটগ্রহণ সুন্দরভাবে হচ্ছে। ভোটারদের আহ্বান জানাবো ভোটকেন্দ্রে আসতে। আমাদের দলের মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত সকল কাউন্সিলর প্রার্থীদের জন্য শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *