গোপালপুরে হাইড্রোলিক ট্রাকে অতিরিক্ত বালু বহন: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে হাইড্রোলিক ১০ চাকা গাড়িতে অতিরিক্ত বালু বহন করায় ভ্রাম্যমাণ আদালতে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৮ উপর ধারা লঙ্গনে ৭৭ ধারা অনুযায়ী, দুটি গাড়িতে দশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপালপুর গোপালপুর বাজার মেইন রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ও নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক।

 

এ সময় সঙ্গে ছিলেন গোপালপুর থানা এসআই শাহাদাত হোসেন, আখতারুজ্জামান সোহাগ।

 

নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক বলেন, এসব ভারী যানবাহন চলায় রাস্তার দু’পাশে দেবে গেছে এবং বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া অদক্ষ ড্রাইভার গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও।

 

এসময় সাধারণ বালির ট্টাকের গাড়ি গোপালপুর শহরে রাতে চলাচল করার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *