মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি নির্বাচন উপলক্ষে মির্জাপুর উপজেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার (২৬ জানুযারি) সকালে পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব পাশে এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল। তিনি উন্নয়নের স্বার্থে পৌরবাসীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
উপজেলাযুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-০৭ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, পৌর মেয়র সালমা আক্তার, জেলা আ.লীগের সদস্য মেজর (অবঃ) খন্দকার এ হাফিজ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির।
তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. শামছুল আলম অনিক, সহ-সম্পাদক মো. মাইদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মো. আরশেদ আলী আশিক, মো. মেহেরুল হাসান সোহেল, কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউর রহমান, আসলাম খান, শেখ আসমান হোসেন, মো. মাহমুদুল হাসান, রাসেল হোসেন।
রোজিয়া আক্তার রিমা, ব্যারিষ্টার মো. আশরাফুল ইসলাম সজীব, মো. রুহুল আমিন মন্ডল, জহিরুল হক জাকির, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন, উপজেলা যুবলীগের দুই যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত। এছাড়াও জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।
