নোয়াখালীতে আওয়ামী লীগ সভাপতিকে কু.পিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জমিদারকে কু.পিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

 

রোববার রাত সাড়ে ১১টায় ধর্মপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অজ্ঞাত মুখোশধারী ১০/১৫ জনের একটি গ্রুপ ধারালো অ-স্ত্র দিয়ে তাকে কু-পিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

 

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কে কটুক্তির প্রতিবাদ সমাবেশে যোগ দিতে প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে আবুল হোসেন জমিদার হাম-লার শিকার হয়।

 

এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে কু-পিয়ে জখম করার খবর পেয়েছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *