আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকীতে রাজশাহীতে ছাত্রদলের আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদল নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে রোববার বেলা ১১টার দিকে আলোচনা ও দোয়ার আয়োজন করে।

 

কর্মসূচীতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কিমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

 

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর মহিলা দলের ছাত্রদল যুগ্ম আহবায়ক গুলশান আরা মমতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা ও ইউনিটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আরাফাত রহমান কোকো ছোট বেলায় বাবাকে হারিয়ে লন্ডনে চাচার নিকট থেকে লেখাপড়া করেন। সেইসাথে যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াসহ অন্যান্য রাষ্ট্র থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তি। তিনি বিসিবি এর সদস্যও ছিলেন। এছাড়াও দেশে তিনিই খেলাধুলার উন্নয়নের বিদেশী কোচ নিয়ে আসেন। তাঁর হাতে ধরেই ক্রীড়াতে আজ এত সাফল্য বলে উল্লেখ করেন তিনি। কিন্তু তত্বাবধায়ক সরকারের আমলে জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কোকোকেও আটক নিয়ে যায় আইনশৃংখলা বাহিনী। সেখানে নির্মম অত্যাচার করা হয়। এই নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

 

তিনি বলেন, পরে ছাড়া পেয়ে কোকো মালয়শিয়াতে চিকিৎসারত অবস্থায় ২০১৫ সালের ২৪ জানুয়ারী মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শুধু ক্রীড়াঙ্গনে নয়, রাজনৈতিক অঙ্গ অনেক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করে।

 

বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী সকল বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর রুহের মাগফিরাত এবং বেগম জিয়া ও তারেক রহমানসহ সকল অসুস্থ ব্যক্তির সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *