সিরাজগঞ্জে জাকের পার্টির যুব ফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে সিরাজগঞ্জের জেলা যুব ফ্রন্টের উদ্যোগে কেন্দ্রীয় দাওয়াতী মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি রবিবার দুপুর ২টায় সময় সিরাজগঞ্জের হাটিকুমরুলে (গোল চত্বার সংলগ্ন) নর্থভিলা হোটেলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় জাকের পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টির কেন্দ্রীয় যুব ফ্রন্টের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য মিশন প্রধান শেখ নজরুল ইসলাম (লিটন)।

 

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার মোস্তাজ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক জামিল মিজি, গোলাম কিবরিয়া স্বপন, প্রচার সম্পাদক রাজু আহমেদ মৃধা, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম পলাশ প্রমূখ।

 

উক্ত আলোচনা সভায় জাকের পার্টির সিরাজগঞ্জ জেলার যুব ফ্রন্ট সহ জাকের পার্টি ও অঙ্গ সংগঠনরে নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *