Home বিনোদন চট্টগ্রামে নয়, যেন ইউরোপ-আমেরিকার রাস্তায় এসেছি: রিয়াজ

চট্টগ্রামে নয়, যেন ইউরোপ-আমেরিকার রাস্তায় এসেছি: রিয়াজ

0
171

নজর২৪ ডেস্ক- ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে পুরো রাস্তাকেই ইউরোপের রাস্তা বলে ভেবেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

 

রবিবার (২৪ জানুয়ারি) চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় এসে সাংবাদিকদের তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুহাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি সেটা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।

 

তিনি বলেন, নেত্রী চট্টগ্রামের নগরপিতা হিসেবে আলহাজ্ব রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি রেজাউল করিমের হাত ধরে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

 

এসময় রিয়াজ সবার কাছে রেজাউল করিমের পক্ষে নৌকা মার্কায় ভোট চান এবং চট্টগ্রামের মানোন্নয়নে রেজাউল করিমের পক্ষে প্রচারণায় সবার অগ্রণী ভূমিকা আশা করেন।

 

এর আগে সকালে রিয়াজের সঙ্গে আওয়ামী লীগের নৌকার পক্ষে প্রচারণায় চট্টগ্রামে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। তারা নৌকার পক্ষে ভোট চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here