শাহাদত রাসেল চৌধুরী, বিশেষ প্রতিনিধি- আগামী ১৪ই ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচন। ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন সোনাইমুড়ী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন শামীম।
সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়াড় কাউন্সিলর পদপ্রার্থী নুর উদ্দিন শামীম আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিনরাত শীত উপেক্ষা করে ৫ নং ওয়ার্ডের প্রতিটি ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ করার চেষ্টা করছেন এবং ব্যাপক সাড়াও পাচ্ছেন।
নুর উদ্দিন শামীম বলেন, আমার রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে আমি আমার নিজ ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই। যদি সে সেবাটুকু করতে পারি এবং জনগণ আমাকে সুযোগ দেয় তবেই আমার রাজনীতির স্বার্থকতা আসবে।
রাজনীতিটা মানুষের জন্যই করা, মানবসেবা করে রাজনীতির যে সুনাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই। ইনশাআল্লাহ আমার ওয়ার্ডের মানুষ আমাকে তাদের সেবা করার সুযোগ দিবে বলে আমি আশা করি। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও তাদের পাশে থাকবো।
