গোপালপুর উপজেলা পরিষদের নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের নতুন জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি ছোট মনির।

 

(২৩ জানুয়ারি) শনিবার দুপুরে উপজেলা চত্বরে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার এর সহযোগিতায়, উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক এর পরিকল্পনায়, উপজেলা পরিষদের নতুন জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, থানা অফিসার ইনচার্জ মো.মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, অধ্যাপক আব্দুল মোমেন, রফিকুল ইসলাম তালুকদার, রওশন খান আইউব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *