আমি নিজেও দুর্নীতি করবো না, কাউকে করতেও দিবো নাঃ ইসলামী আন্দোলনের প্রার্থী

নজর২৪ ডেস্ক- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিজয়ী হলে বাজেটের শত ভাগ টাকা উন্নয়ন কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম।

 

বুধবার (২০ জানুয়ারি) নগরীর টেক্সটাইল মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন।

 

এসময় জান্নাতুল ইসলাম আরও বলেন, ‘আমি নিজেও দুর্নীতি করবো না, কাউকে করতেও দিবো না। বাজেটের শত ভাগ টাকা উন্নয়নের কাজেই ব্যবহার করবো। আমি বিশ্বাস করি বাজেটের শত ভাগ টাকা দিয়ে উন্নয়নের কাজ করলে বর্তমান সময়ের চেয়েও দ্বিগুণ উন্নয়ন করা সম্ভব।’

 

এদিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী টেক্সটাইল মোড় চন্দ্রনগর থেকে প্রচারণা শুরু করে বাংলাবাজার এলাকায় গিয়ে পথ সভায় যোগদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কাসেম মাতব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, মিডিয়া সমন্বয়ক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, পোলিং এজেন্ট সমন্বয়ক আবু সুফিয়ান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন ও ইসলামী আন্দোলন বায়েজিদ থানার বিভিন্ন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *