নিক্সন চৌধুরীকে কড়া জবাব দিলেন ওবায়দুল কাদেরের ভাই

নজর২৪ ডেস্ক- ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী ‘এলোমেলো কথাবার্তা’ বলেন দাবি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘আমাদের গণ- ধো’লাই দিতে পারলে দিক।’

 

রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় পাঠানোর কথা বলেন। এরপর বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবদুল কাদের মির্জা এ কথা বলেন।

 

কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

 

সাংসদ নিক্সন চৌধুরীর বক্তব্যের বিষয়ে কাদের মির্জা বলেন, ‘কত বড় ঔদ্ধত্য সে দেখায়। ১৬ তারিখের নির্বাচনে মানুষ ৭৭ শতাংশ ভোট দিয়ে তাদের জবাব দিয়ে দিছে। এর (নিক্সন চৌধুরী) জবাবও মানুষ দিয়ে দিবে। এই ছেলের বিষয়ে আমি আর কী মন্তব্য করব।’

 

তিনি বলেন, ‘সে তো দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাফরউল্ল্যাহ সাহেবের মতো ভালো লোকের বিরুদ্ধে ভোট করেছে এবং অনিয়ম করে ভোটে জিতেছে।’

 

নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘নিক্সন চৌধুরী এসি ল্যান্ডকে গালি দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছে ইউএনও। এখন হাইকোর্টে জামিনে আছে। এই ছেলে এলোমেলো কথাবার্তা বলে, তাকে কী জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকানো হয়েছে, আমি জানি না।’

 

তিনি বলেন, ‘নিক্সন চৌধুরী বলেন, আমি পাগল। আমি না কি তার কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছি। আমিতো আমার কর্মকাণ্ড দিয়ে ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছি। শেখ পরিবারের লোক এমপি নিক্সন চৌধুরীর মুখে এসব কথা মানায় না। নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করছেন।

 

কাদের মির্জা বলেন, সে কোন ধরনের লোক। আসলে তার মুখ থেকে এ ধরনের কথাগুলো মানায় না। তিনি শেখ ফজলুল হক মনির ভাগিনা এবং নুরে আলম চৌধুরী শিমুলের ছোট ভাই। স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছেন। আমি পাগল এ কথাটা বলেছিল ফারুক খান ভোটের আগে। আমি পাগল না কি পৌরসভা নির্বাচনের পর তা প্রমাণিত হয়েছে।

 

এর আগে রোববার (১৭ জানুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় পাঠানোর কথা বলেন।

 

বক্তব্যে তিনি দাবি করেন, কাদের মির্জাকে তিনি চিনতেনও না। একদিন মোবাইল বের করে তিনি দেখতে পারেন কাদের মির্জা তাকে গালাগালি করছেন। এ সময় তিনি কাদের মির্জাকে পাবনায় রেখে আসার জন্য সরকারকে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *