নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরদিনই প্রতিপক্ষ প্রার্থীদের বাসায় মিষ্টি নিয়ে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
রবিবার বিকালে মেয়র আবদুল কাদের মির্জা তার নির্বাচনী প্রতিপক্ষ বিএনপির সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা মোশাররফ হাসানের বাসায় যান।
এসময় তিনি নির্বাচন প্রতিপক্ষ দু’জনক বলেন, আপনাদের সহযাগিতা থাকার কারণ আমি সুষ্ঠু, নিরপক্ষ নির্বাচনে জয়ী হয়ছি। এ জয় শুধু আমার না, আপনাদেরও।
এসময় তাদের কাছে তিনি অপরাজনীতি, দু- র্নীতি, স-ন্ত্রাস, মা-দ-কসহ পৌরসভা পরিচালনায় সহযাগিতা চান। এনিয়ে শিগগির তারা বসবেন বলেন সিদ্ধান্ত নেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুনা, উপজেলা জামায়াত আমির বেলায়ত হোসেন ও জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয়ধাপে যে ৬০টি পৌরসভায় ভোট হলো তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল বসুরহাট। সেখানে ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার কাছে পাত্তাই পায় নি বিএনপি ও স্বতন্ত্র হিসেবে লড়াই করা জামায়াতের প্রার্থী।
প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মিলিয়ে যত ভোট পেয়েছেন, কাদের মির্জা একাই পেয়েছেন তার তিনকগুণ বেশি ভোট। নয়টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট পড়েছে ১০ হাজার ৭৩৮টি। বিএনপির ধানের শীষে ভোট পড়েছে এক হাজার ৭৭৮। জামায়াত নেতার মোবাইল ফোনে পড়েছে এক হাজার ৪৫১টি।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা ছিল বসুরহাট নিয়ে। প্রচারের সময় মির্জা সুষ্ঠু ভোটের দাবিতে আন্দোলনে নেমে দেশজুড়ে মনযোগের কেন্দ্রে আসেন।
