Home জাতীয় এটা কেমন নির্বাচন ব্যবস্থা আমাদের বুঝে আসে না: চরমোনাই পীর

এটা কেমন নির্বাচন ব্যবস্থা আমাদের বুঝে আসে না: চরমোনাই পীর

0
79

নজর২৪ ডেস্ক- নির্বাচনি ব্যবস্থাকে সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনেও প্রতিটি ভোটকেন্দ্র ক্ষমতাসীনরা দখলে রেখেছে।

 

শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর গাবতলিতে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

চরমোনাই পীর বলেন, অন্য দলের এজেন্টদেরকে কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি। অন্যায়ভাবে প্রশাসনকে ব্যবহার করে ভোট প্রদানের গোপন কক্ষেও আওয়ামী লীগের লোকজন বসে ছিল। এটা কেমন নির্বাচন ব্যবস্থা আমাদের বুঝে আসে না। নির্বাচনি ব্যবস্থাকে সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

 

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়েছিলো ভোটাধিকারের প্রশ্নে। অথচ স্বাধীনতার ৫০ বছর পরেও বাংলার মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here