Home দেশের খবর শেরপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

শেরপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

0
121

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভারতীয় ২৪ বোতল মদসহ মোঃ সুজন মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মো. মোসলিম উদ্দেনের ছেলে।

 

থানার সুত্রে জানা যায়, ১৫ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ৮ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান সঙ্গীয় এ এস আই মোঃ রফিকুল আলম, আল মামুন, আবু হোসাইনসহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার রাংটিয়ার মধ্য পাড়া বটতলা কালিস্থান নামক স্থান থেকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করে সুজনকে।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, ভারতীয় মদসহ গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here