মোঃনজরুল ইসলাম, ঝালকাঠি- করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদা মনের মানুষ আব্দুল মান্নান সিকদারকে “মহান বিজয় দিবস সম্মাননা” পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সম্মাননা পুরস্কারটি করোনার মহামারীর কারণে ডাকযোগে তাঁর নিজ ঠিকানায় পাঠিয়ে দিয়েছে সংস্থাটি বলে জানা গেছে।
উল্লেখ্য, চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার ত্যাগী আওয়ামী লীগ নেতা রাজপথের দুর্দিনের লড়াকু সৈনিকের একজন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সাদা মনের মানুষ সর্বদাই বিনয়ী আচরণ ও জনসমর্থন নিয়ে শীর্ষে রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী হয়ে অসমাপ্ত কাজগুলো করার জন্য পুনরায় নৌকার মনোনয়ন প্রত্যাশী তিনি।
মহান বিজয় দিবসের সম্মাননা পুরস্কার পেয়ে সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নার সিকদার বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সফল মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় আমাকে ইউপি নির্বাচনে পদে মনোনয়ন দিয়ে সুবিদপুর ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ করে দিয়েছিলেন বলেই আজ আমি এই সম্মাননা পুরস্কার পেলাম।
এ পুরস্কার আমার সুবিদপুর ইউনিয়নবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। এবারের মতো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি আমার নেতা আমু ভাই ও বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে পুনরায় চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, আমি সুবিদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চাই।
