Home দেশের খবর চট্টগ্রাম নিক্সন চৌধুরী, আপনার বয়স কত, আমি কি চুনোপুঁটি?: কাদের মির্জা

নিক্সন চৌধুরী, আপনার বয়স কত, আমি কি চুনোপুঁটি?: কাদের মির্জা

0
151

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরী রাজপুত্র সেজেছেন। তিনি তো আমাদের ত্যাগী নেতা জাফরউল্যাহর ভোট চুরি করে এমপি হয়েছেন।

 

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বসুরহাট বাজারে রূপালী চত্বরে নির্বাচনী শেষ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

আবদুল কাদের মির্জা বলেন, এমপি নিক্সন চৌধুরী, কর্নেল ফারুক খান, আহমেদ হোসেন ও মাহবুবুল আলম হানিফ আমাকে খোঁচা দেয়। খোঁচালে আমিতো বসে থাকব না। আমি সাহস করে সত্য কথা বলি। অন্যায়-অনিয়ম, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করি। ভোট জালিয়াতি, ডাকাতি চরম অন্যায়।

 

অন্যায়-অনিয়মের প্রতিবাদ করলাম আর ভোটও চুরি করলাম, এগুলো কি একই আদর্শ। এসবের কাছ থেকে এ দেশের মানুষ পরিত্রাণ চায়। এসবের প্রতিবাদের অংশ হিসেবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।

 

তিনি বলেন, ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরী রাজপুত্র সেজেছেন। নিক্সন চৌধুরী গতরাতে আমার উদ্দেশে বলেছেন- চুনোপুঁটিদের কথা কে শোনে, শেখ হাসিনার কাছে ঘেঁষতেও পারবে না।

 

আবদুল কাদের মির্জা প্রশ্ন রেখে বলেন, আমি কি চুনোপুঁটি? তিনি তো আমাদের ত্যাগী নেতা জাফরউল্যাহর ভোট চুরি করে এমপি হয়েছেন। আপনার বয়স কত? আমার রাজনৈতিক বয়সও তো হবে না। গায়ের জোরে আণ্ডু-গাণ্ডু-পাণ্ডুরা আপনার সঙ্গে আছে- এজন্যই আপনি ভোট চুরি করে এমপি হন।

 

তিনি বলেন, আমার নেত্রী শেখ হাসিনার কাছে যেতে আপনার মতো রাঘববোয়ালের প্রয়োজন হবে না। আপনি তো নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী আর ফেনীর এমপি নিজাম হাজারীদের অনুসারী।

 

তিনি আরও বলেন, আমি বাংলাদেশে প্রমাণ করতে চাই- গণতন্ত্র ও অবাধ-নিরপেক্ষ নির্বাচন কাকে বলে, গণতন্ত্র ও নির্বাচন কী জিনিস?

 

নির্বাচনী এ সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here