প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক

নজর২৪ ডেস্ক- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক হয়েছেন।

 

মধ্য রাতে কৃষকলীগ নেতাকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত্রিযাপনকালে যৌ’ন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে গণ’ধো’লাই দিয়েছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

 

অভিযুক্ত ওই নেতার নাম সিরাজুল ইসলাম রাজ। তিনি ঢাকা জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার নবাবচর গ্রামের আপ্তু মিয়ার ছেলে।

 

জানা গেছে, দীর্ঘদিন যাবত খোলামুড়া গ্রামের মেয়ে ও রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গৃহবধূ তার মামাতো বোনের বাসায় অবৈধ যাতায়াত ছিলো এই নেতার। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে তার থাকার রুমে প্রবেশ করে রাজ। বাড়ির আশপাশের লোকজন টের পেলে ভোরবেলা তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।

 

পরে মার’ধরের একপর্যায়ে সে তার অপকর্মের কথা স্বীকার করে। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ ওই নারীকে থানায় নিয়ে যায়।

 

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পরকীয়ার জেরে এক নারী ও এক পুরুষকে রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে আটক করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

জানতে চাইলে ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জাকির উদ্দীন আহমেদ রিন্টু গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি জেনেছি। ঘটনা সত্য হলে পরবর্তী মিটিংয়ে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে। ব্যক্তির দায় দল নিবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *