বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন নৌকার প্রার্থী মনিরুল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে মেয়র নিবার্চিত হয়েছেন। এ নিয়ে একাধারে চতুর্থ বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনিপ’র ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র্য প্রার্থী আব্দুল মজিদ জব্বার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আর এ কারণে বর্তমান মেয়র আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০শে জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *