Home দেশের খবর প্রধানমন্ত্রীর জা রওশন আরা মারা গেছেন

প্রধানমন্ত্রীর জা রওশন আরা মারা গেছেন

0
131

নজর২৪, রংপুর- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রওশন আরা ওয়াহেদ মারা গেছেন।

 

সোমবার ভোরে পীরগঞ্জ উপজেলার ফতেপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন রওশন আরা। আজ ভোর সাড়ে চারটার দিকে গ্রামের বাড়ি ফতেপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রওশন আরা দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড়ভাই মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী ছিলেন রওশন আরা ওয়াহেদ রানী। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এদিকে, রওশন আরার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here