Home প্রধান খবর জানুয়ারিতেই এইচএসসি’র ফল প্রকাশ: মন্ত্রিপরিষদ

জানুয়ারিতেই এইচএসসি’র ফল প্রকাশ: মন্ত্রিপরিষদ

0
104

নজর২৪, ঢাকা- আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

 

এর আগে, ২০২০ সালেন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মন্ত্রিসভা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

সোমবার (১১ জানুয়ারি) সকালে মন্ত্রিসভার বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনী পেশ করা হয়।

 

মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাস হলে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের পরই ফল প্রকাশ করা হবে।

 

এদিকে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ফল জমা দেয়ার জন্য সব প্রস্তুতি শেষ করে এনেছে। অধ্যাদেশ অনুমোদনের পর তাদের টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করে ফল প্রকাশ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here