জামালপুরে পৌর আ’লীগের উদ্দোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা: দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ।

 

রোববার (১০ জানুয়ারি) দুপুরে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর সৌজন্যে ২ হাজার ৫শ জনকে এই শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়।

 

শীতবস্ত্র বিতরণের আগে এক আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন রুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম ফরিদ আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হুিরু প্রমুখ।

 

বক্তারা বলেন, খরা মহামারি বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই শীতে দরিদ্র ও অসহায় মানুষেরা যাতে কষ্ট না পায় সেজন্য শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি সমাজের বিত্তবান লোকেরাও যদি এগিয়ে আসেন তবে দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাপন সহজসাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *