চেয়ারম্যান হলে ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক গালা ইউনিয়ন গড়ে তুলবো: লাইজু

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সর্ব দক্ষিণের ৫নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মো: সামিউল হক লাইজু।

 

ইতিমধ্যেই গালা ইউনিয়নের প্রত্যান্ত গ্রামে ভোটারদের দারে দারে গিয়ে গণসংযোগের মাধ্যমে ব্যাপক সারা ফেলেছেন লাইজু। তিনি ইতিমধ্যেই তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারন ভোটারদের মাঝে জনপ্রিয়তা পেতে শুরু করেছেন।

 

জন দরদী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান সামিউল হক লাইজু , অবঃ পুলিশ সুপার ও ১৯৮৫ সালে নব গঠিত শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম ফজলুল হকের ৬ষ্ঠ পুত্র। মরহুম ফজলুল হক নির্বাচিত হওয়ার পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এসময় উপজেলার প্রত্যান্ত গ্রামের রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ করে শাহজাদপুরবাসীর হৃদয়ে স্থান করে নেন।

 

সামিউল হক লাইজুর মেঝো ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক সচিব মরহুম শেখ জহিরুল হক দুলাল।

 

তার ৩য় ভাই এ্যাডঃ শেখ আব্দুল হামিদ লাভলু, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি। বাংলাদেশ মিল্ক ইউনিয়নের (মিল্কভিটা) ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আঃলীগের সদস্য ও শাহজাদপুর উপজেলা আঃলীগের আইন সম্পাদক।

 

৫ম ভাই- কর্ণেল আবু সালেহ শেখ মো: বজলুল হক (বাবু), ডিজিএফআই চিফ রংপুর বিভাগে দায়িত্বরত আছেন। ৮ম ভাই- মো: দিয়ানাতুল হক দিনার, ইন্সপেক্টার সিভিল ডিফেন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর উপজেলা শাখা।

 

উল্লেখ্য, শেখ জহিরুল হক দুলাল আইন সচিব থাকাকালীন সামিউল হক লাইজু ও এ্যাডঃ আব্দুল হামিদ লাভলূর পরামর্শ ও আন্তরিক প্রচেষ্টায় জন্মভূমি গালা ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধন করে। তার আন্তরিকতায় অত্র ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটকে সাবমার্সিবল সড়কে রুপান্তর, ১৯৯৬ দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ স্থাপন। এছাড়া পাড়া দুগালী গ্রামে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বৃদ্ধাশ্রম নির্মাণ চলমান। প্রায় আড়াই শতাধিক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন।

 

নিরাহঙ্কার সদা হাস্যজ্জল সাজমিউল ইসলাম লাইজু প্রতিবেদককে বলেন, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে গড়ে উঠেছি। ছাত্র জীবন থেকে তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সবসময় অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্ট করি। শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শাহজাদপুর থিয়েটারের যুগ্ন সম্পাদক হিসেবে এখন্ও দায়িত্ব পালন করছি। ১৯৯৫ সালে ড. মাজহারুল ইসলামকে সরৎধনী আবৃতি সংগঠনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেছিলাম।

 

তিনি আরও বলেন, দল আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে এই ইউনিয়নকে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্ণীতি  ও স্বেচ্ছাচারিতা মুক্ত আধুনিক ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে  নিষ্ঠা ও সততা দিয়ে গালা ইউনিয়নবাসীর জন্য কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *