শেরপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে নানা আয়োজনে সোমবার (০৪ জানুয়ারী) ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

 

পরে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ জেলা ছাত্রলীগের সকলস্তরের নেতৃবৃন্দ। এরপর সন্ধ্যায় বিশাল কেক কাটার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *